News71.com
 Bangladesh
 03 Jun 21, 05:54 PM
 199           
 0
 03 Jun 21, 05:54 PM

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে নীলক্ষেতে শিক্ষার্থীদের মানববন্ধন।।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে নীলক্ষেতে শিক্ষার্থীদের মানববন্ধন।।

 

নিউজ ডেস্কঃ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার দাবিতে রাজধানীর নীলক্ষেতে অবস্থান নিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। এসময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাতে থাকেন শিক্ষার্থী।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সাত কলেজের বহু শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানের হলে থেকে পড়াশোনা করে। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি হলও বন্ধ থাকায় অনেকেই এখন বাড়িতে অবস্থান করছে। এ অবস্থায় এসব শিক্ষার্থীর সশরীরে পরীক্ষা নেওয়া হলে তাদেরকে ঢাকায় এসে মেস ভাড়া করে অথবা নিজস্ব ব্যবস্থাপনায় থাকতে হবে। অনেক দরিদ্র শিক্ষার্থীর পক্ষেই এটি সম্ভব নয়। তাই সরাসরি পরীক্ষা নেওয়া শুরু হলে অবশ্যই কলেজের হল খুলে দিতে হবে। না হলে প্রচণ্ড বিপাকে পড়বে শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন