
নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল কাস্টম হাউসে চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ২৮৫ কোটি টাকার রাজস্ব বেশি আদায় হয়েছে। ২০২০-২০২১ অর্থবছরে এই সময়ে রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ৭৫৬ কোটি টাকা। গত ২০১৯-২০২০ অর্থবছরের প্রথম ১১ মাসে রাজস্ব আদায় হয়েছিল ২ হাজার ৪৩১ কোটি টাকা। কাস্টম হাউস সূত্র জানা যায়, লক্ষ্যমাত্রার চেয়ে ১২৮৫.৪৮ কোটি টাকা বেশি। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এ বন্দর থেকে সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। দেশের সিংহভাগ শিল্পকলকারখানা ও গার্মেন্টস ইন্ডাস্ট্রির শতকরা ৮০ শতাংশ কাঁচামাল আমদানি হয় এ বন্দর দিয়ে।