News71.com
 Bangladesh
 03 Jun 21, 05:57 PM
 227           
 0
 03 Jun 21, 05:57 PM

বৈঠক চলাকালে জেলা জামায়াতের আমীরসহ ৫ জন আটক।।

বৈঠক চলাকালে জেলা জামায়াতের আমীরসহ ৫ জন আটক।।

 

নিউজ ডেস্কঃ গোপন বৈঠক চলাকালে জয়পুরহাটের কালাই উপজেলা পাড়া থেকে জেলা জামায়াতের আমীরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের আটক করা হয়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, আটককৃত জেলা জামায়াতের আমীর রেজাউল করিম (৪৭), কালাই উপজেলা জামায়াতের আমীর মুনসুর রহমান (৪৭), সাধারণ সম্পাদক মো.আব্দুর রহমান (৪৪) ও সমাজসেবা সম্পাদক এবং কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম (৪৭) ও কালাই পৌর জামায়াতের আমীর মোজাফফর হোসেন (৪৭) গোপন বৈঠক করছিলেন। তাদের বিরুদ্ধে কালাই থানায় মামলা করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন