
নিউজ ডেস্কঃ করোনার কারণে সৌদি আরব হজ পালনের অনুমতি না দেওয়ায় গত বছর হজযাত্রী পরিবহন বন্ধ ছিল। চলতি বছরও হজযাত্রী পরিবহন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, তবে আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সব ধরনের সেবা প্রদানকারী সংস্থার জায়গা সংকুলান হয় না। ফলে হজ ক্যাম্প ভবনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। তিনি আরো বলেন, চলতি অর্থবছরেও ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় এক হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও চার হাজার অসচ্ছল ইমামকে সাহায্য প্রদান করা হয়েছে।