News71.com
 Bangladesh
 03 Jun 21, 06:44 PM
 265           
 0
 03 Jun 21, 06:44 PM

রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনা থাকছেই।।

রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনা থাকছেই।।

 

নিউজ ডেস্কঃ প্রবাস আয় বাড়াতে বাজেটে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহতই থাকছে। করোনা সংকটে জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে ‘সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে ২০২১-২২ অর্থবছরে বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় অর্থমন্ত্রী এই বাজেট পেশ করেন।

 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ঘোষিত প্রবাস আয়ের উপর ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখা এবং অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজীকরণ করার ফলে প্রবাস আয়ের ক্ষেত্রে এ ঈর্ষণীয় প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। কভিড মহামারিকালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাজনিত কারণে রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আমরা যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি, তখন প্রবাস আয়ের এ অভাবনীয় সাফল্য আমাদের স্বস্তির মধ্যে রেখেছ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন