News71.com
 Bangladesh
 03 Jun 21, 06:46 PM
 258           
 0
 03 Jun 21, 06:46 PM

২০২১-২২ অর্থবছরের বাজেট।। দাম কমবে যেসব জিনিসের

২০২১-২২ অর্থবছরের বাজেট।। দাম কমবে যেসব জিনিসের

 

নিউজ ডেস্কঃ ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন শুরু করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বেলা ৩টায় বাজেট বক্তৃতার মাধ্যমে প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু করেন তিনি। এবারের বাজেটেও সিমেন্ট ও স্টিল শিল্পে আগাম কর প্রত্যাহার করার কারণে নির্মাণ সামগ্রী সিমেন্ট, স্টিল, রডের দাম কমবে।

 

করোনা মহামারির কথা চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের ওপর কর আরোপ করা হচ্ছে না। এর ফলে চাল, ডাল, চিনি, লবণ, দেশে উৎপাদিত টুথপেস্ট, পাউরুটি, সাবান, বোতলজাত পানি, ফলের জুস, মসলা ও প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্যের দাম বাড়বে না। আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক কমার কারণে মাইক্রোবাস ও হাউব্রিড গাড়ির দাম কমতে পারে। একই কারণে দাম কমতে পারে স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রপাতির সরঞ্জামের। দেশে উৎপাদিত এবং বেশি ব্যবহার হয় এমন বেশির ভাগ পণ্যের দাম নাগালে রাখতে দেশি শিল্পে ব্যাপক হারে রাজস্ব ছাড় দেয়া হচ্ছে। এ কারণে আমদানি করা পূর্ণাঙ্গ মোটরসাইকেলের চেয়ে দেশে সংযোজিত মোটরসাইকেলের দাম কমবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন