News71.com
 Bangladesh
 04 Jun 21, 08:52 PM
 210           
 0
 04 Jun 21, 08:52 PM

নারী পাচারকারী চক্রের ১৬ সদস্য গ্রেপ্তার, রিমান্ডে ৭ জন।।

নারী পাচারকারী চক্রের ১৬ সদস্য গ্রেপ্তার,  রিমান্ডে ৭ জন।।

 

নিউজ ডেস্কঃ টিকটক মডেল বানানোর লোভ দেখিয়ে ভারতে নারী পাচারকারীচক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। গত পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। তাদের মধ্যে সর্বশেষ গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়া তিন নারী পাচারকারীকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত গতকাল বৃহস্পতিবার রিমান্ডের এই আদেশ দিয়েছেন। এর আগে আরো চারজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

 

পুলিশ ও আদালত সূত্র জানায়, ভারতে পাচার হওয়ার ৭৭ দিন পর কৌশলে দেশে ফিরে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করে এক কিশোরী। মানবপাচার ও পর্নোগ্রাফি আইনে করা ওই মামলায় গ্রেপ্তার করা হয় মেহেদী হাসান, মহিউদ্দিন ও আব্দুল কাদের নামের তিনজনকে। গতকাল তাদের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, সম্প্রতি ভারতে গ্রেপ্তার মগবাজারের টিকটক হৃদয় বাবু এই নারী পাচারকারীচক্রের হোতা। এই চক্রের ফাঁদে পড়ে প্রায় দেড় হাজার নারী পাচারের শিকার হয়েছে বলে তদন্তে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন