News71.com
 Bangladesh
 04 Jun 21, 08:52 PM
 208           
 0
 04 Jun 21, 08:52 PM

কালো টাকা সাদা করার সুযোগ বহাল থাকছে।।

কালো টাকা সাদা করার সুযোগ বহাল থাকছে।।

 

নিউজ ডেস্কঃ করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি জাগিয়ে তুলতে প্রস্তাবিত জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা হয়েছে। বিশেষভাবে অর্থনীতির মূল স্রোতে অর্থপ্রবাহ বাড়ানো, কর্মসংস্থান বৃদ্ধি ও রাজস্ব বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে তাঁর বাজেট বক্তৃতায় গতবারের মতো কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ বহাল রাখার ব্যাপারে কিছু জানাননি।

 

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, দেশের প্রচলিত আইনে যা-ই থাকুক, ১ জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১-এর মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতারা অপ্রদর্শিত অর্থ, জমি, ভবন, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের প্রতি বর্গমিটারের ওপর নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা অন্য কোনো সিকিউরিটিজের ওপর ১০ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে প্রদর্শন করলে কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে প্রশ্ন তুলতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন