News71.com
 Bangladesh
 04 Jun 21, 09:02 PM
 185           
 0
 04 Jun 21, 09:02 PM

রাজধানীর ধানমন্ডি লেকে ছুরিকাঘাতে ৩ শিক্ষার্থী আহত।।

রাজধানীর ধানমন্ডি লেকে ছুরিকাঘাতে ৩ শিক্ষার্থী আহত।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি লেকে ছুরিকাঘাতে ৩ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. শামস (২২), সৌরভ (১৮) ও প্রান্ত (২০)। আহত শামস বলেন, ১০-১৫ জন বন্ধু মিলে সন্ধ্যায় ধানমন্ডি লেকের পাড়ে আড্ডা দিচ্ছিলাম। তখন ১৫-২০ জন যুবক এসে আমাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। এতে বাধা দিলে তারা তাদের সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে অন্যরা বাধা দিলে তাদের ওপরও আক্রমণ চালায় দুর্বৃত্তরা। এতে তারা ৩ জন আহত হন। দুর্বৃত্তদের সঙ্গে তাদের কোনো পরিচয় কিংবা আগের কোনো বিরোধ নেই। ছিনতাইয়ের জন্যই তারা এ ঘটনা ঘটিয়েছে। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল কুমার পাল জানান, খবর পেয়ে হাসপাতালে এসেছি। আহত শামসের বাম হাতে, পিঠের নিচে আর সৌরভের পিঠের নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সৌরভের অবস্থা গুরুতর। তবে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন