News71.com
 Bangladesh
 04 Jun 21, 09:09 PM
 203           
 0
 04 Jun 21, 09:09 PM

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৪, শনাক্ত ১৮৮৭ জনে।।

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৪, শনাক্ত ১৮৮৭ জনে।।

 

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে ১ হাজার ৮৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৫৮ জন। আজ শুক্রবার (৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন