
নিউজ ডেস্কঃ আগামীকাল ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ‘সোনালু’, ‘জাম’, ‘আমড়া’ ও ‘ডুমুর’ বৃক্ষের ৪টি চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২১ এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার এবং সচিব জিয়াউল হাসান এনডিসি-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। “মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” প্রতিপাদ্যে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান -২০২১ উদযাপন করা হবে। এ শ্লোগান মুজিববর্ষে বৃক্ষরোপণের অঙ্গীকার বাংলাদেশকে সবুজে শ্যামলে ভরিয়ে দিতে সর্বস্তরের জনসাধারনকে উজ্জীবিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।