News71.com
 Bangladesh
 04 Jun 21, 09:11 PM
 262           
 0
 04 Jun 21, 09:11 PM

অবশেষে খাসি সম্প্রদায়ের বনাখলা পানপুঞ্জি উদ্ধার।।

অবশেষে খাসি সম্প্রদায়ের বনাখলা পানপুঞ্জি উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ অবশেষে জবর দখলের আট দিন পর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার খাসি সম্প্রদায়ের বনাখলা পানপুঞ্জির ভূমি উদ্ধার করেছে প্রশাসন। আজ শুক্রবার দুপুরে বড়লেখা উপজেলার নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর নেতৃত্বে প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ছোটলেখা চা বাগানের অন্তর্গত বনাখালা পানপুঞ্জিতে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে নির্মিত ঘর উচ্ছেদসহ ভূমি উদ্ধার করেন। এ সময় জবরদখলকারীদের কাউকে পাওয়া যায়নি। অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা, বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদারসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এ ব্যাপারে গত রবিবার (৩০ মে) পুঞ্জির নারী মন্ত্রী (পুঞ্জি প্রধান) নরা ধার ও ছোটলেখা বাগানের প্রধান টিলা করণিক মো. দেওয়ান মাসুদ থানায় পৃথকভাবে দুটি মামলা করেন। এ ঘটনায় ২ জুন মুখলেছ আলী (৪০) ও মহরম আলী ওরফে কুটুন মিয়াকে (২২) গ্রেপ্তার কর পুলিশ। গ্রেপ্তারকৃতরা বড়লেখা সদর ইউনিয়নের উত্তর ডিমাই গ্রামের বাসিন্দা। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী সাংবাদিকদের জানান, খাসিয়াদের নিরাপত্তা সুনিশ্চিতকরণে ও তাদের অধিকার রক্ষায় উপজেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন