News71.com
 Bangladesh
 04 Jun 21, 10:18 PM
 221           
 0
 04 Jun 21, 10:18 PM

বিএনপির বাজেট প্রতিক্রিয়া কাকাতুয়ার শেখানো বুলির মতো।। তথ্যমন্ত্রী

বিএনপির বাজেট প্রতিক্রিয়া কাকাতুয়ার শেখানো বুলির মতো।। তথ্যমন্ত্রী

 

 

নিউজ ডেস্কঃ বিএনপিসহ কিছু ব্যক্তি ও সংগঠনের বাজেট প্রতিক্রিয়া কাকাতুয়ার শেখানো বুলির মতো উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিগত কয়েক বছরের সংবাদপত্র ঘাটলেই দেখা যাবে,  প্রতি বছর বাজেটের পর তারা একই মন্তব্য করে আসছেন। শুক্রবার (৪ জুন) দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা বলেন।  এ সময় বিভিন্ন দেশের বাজেটের সঙ্গে তুলনামূলক চিত্রে দেশের বাজেটকে তুলে ধরেন মন্ত্রী।

 

‘সিপিডি এবং কেউ কেউ বাজেটে ঘাটতির কথা তুলে একে দুর্বল বলেছে, এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিশ্বের অন্য দেশগুলোর উদাহরণ দিয়ে বলেন, গত বছর যুক্তরাষ্ট্রে জিডিপির তুলনায় বাজেট ঘাটতি ছিল ১৫ দশমিক ২ শতাংশ, যুক্তরাজ্যে ১৪ দশমিক ৩ শতাংশ, জাপানে ১২ দশমিক ৬২ শতাংশ, প্রতিবেশী দেশ ভারতে ৯ দশমিক ৩ শতাংশ, আর সেখানে বাংলাদেশে এই ঘাটতি মাত্র ৬ দশমিক ২ শতাংশ। করোনার মধ্যেও বাংলাদেশ যে এগিয়ে গেছে তার প্রমাণ, দেশের মানুষের মাথাপিছু আয় যেমন ভারতকে ছাড়িয়ে ২ হাজার ২২৭ ডলারে দাঁড়িয়েছে, সেই সঙ্গে শ্রীলঙ্কাকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়ে বাংলাদেশ এখন ঋণদাতা দেশে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন হাছান মাহমুদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন