News71.com
 Bangladesh
 04 Jun 21, 10:20 PM
 221           
 0
 04 Jun 21, 10:20 PM

ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাকে প্রথম মৃত্যু দেখল নেপাল।।

ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাকে প্রথম মৃত্যু দেখল নেপাল।।

 

 

নিউজ ডেস্কঃ হিমালয়ের দেশ নেপাল ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাকে আক্রান্ত রোগীর প্রথম মৃত্যু দেখল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কৃষ্ণ প্রসাদ পাওদেল এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শুক্রবার এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

 

মুখপাত্র কৃষ্ণ প্রসাদ পাওদেল জানান, নেপালে বর্তমানে অন্তত ১০ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী রয়েছে। ভারতে মরণব্যাধী এই রোগটি হাজারের অধিক কভিড-১৯ রোগীকে সংক্রমিত করেছে। ইতোমধ্যে দেশটিতে অনেকেই মারা গেছেন। তবে নেপালে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। নেপালে গতকাল ৩ জুন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা যান ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা। শরীরে টেম্পোরাল লোব এনসেফালাইটিস ধরা পড়ার পর থেকে পশ্চিম নেপালের একটি হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিটে তার চিকিৎসা চলছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন