News71.com
 Bangladesh
 05 Jun 21, 12:37 PM
 181           
 0
 05 Jun 21, 12:37 PM

ভৈরবে প্রবাল হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার।।

ভৈরবে প্রবাল হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার।।

 

 

নিউজ ডেস্কঃ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসেন ভূইয়ার ছেলে একেএম মহিউদ্দিন প্রবাল (১৭) হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (০৪ জুন) দিনগত রাতে ভৈরব র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।  

 

আটক আসামিরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুর-দুর্জয় মোড় এলাকার আক্তার হোসেনের ছেলে রাজন মিয়া (২৬) ও একই এলাকার মৃত ফুল মিয়ার ছেলে তৌহিদ (২৫)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (০১ জুন) ভৈরব উপজেলার কমলপুর-দূর্জয় মোরের সরদার হোটেলের পেছনে তরুণদের গ্যাংয়ের হাতে একেএম মহিউদ্দিন প্রবাল খুন হয়। এরপর থেকে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৪ জুন) অভিযান পরিচালনা করে এ হত্যা মামলার অন্যতম দুই আসামি রাজন মিয়া ও তৌহিদকে আটক করে র‌্যাব। আটক দুই আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হচ্ছে। এছাড়াও অন্যান্য আসামিদের ধরতেও র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন