News71.com
 Bangladesh
 05 Jun 21, 12:37 PM
 182           
 0
 05 Jun 21, 12:37 PM

বঙ্গবন্ধুকে গভীর সম্মান জানালেন আটলান্টিক সিটি মেয়র।।

বঙ্গবন্ধুকে গভীর সম্মান জানালেন আটলান্টিক সিটি মেয়র।।

 

 

নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র। নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার সঙ্গে এক বৈঠকে তিনি শ্রদ্ধাভরে বঙ্গবন্ধুকে স্মরণ করেন। শনিবার (০৫ জুন) নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বৈঠকে কনসাল জেনারেল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান এবং বঙ্গবন্ধুর সংগ্রামী ও ত্যাগী জীবন ইতিহাস তুলে ধরেন।

 

কনসাল জেনারেল বলেন, শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার অর্জনের জন্য নিবেদিতপ্রাণ বিশ্বনন্দিত নেতা বঙ্গবন্ধু আজ বিশ্ববন্ধুর মর্যাদায় আসীন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক বইগুলো মেয়রের কাছে হস্তান্তর করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। এ সময় মেয়র গভীর আগ্রহভরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন সম্বন্ধে জানেন এবং জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতি গভীর সম্মান প্রদর্শনের নিদর্শন হিসেবে বইগুলো সযত্নে আটলান্টিক সিটি হলে সুরক্ষিত থাকবে বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন