News71.com
 Bangladesh
 05 Jun 21, 12:41 PM
 235           
 0
 05 Jun 21, 12:41 PM

শ্যামনগরে দুই কেজি হরিণের মাংসসহ নৌকা জব্দ।।

শ্যামনগরে দুই কেজি হরিণের মাংসসহ নৌকা জব্দ।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করেছেন বনবিভাগ ও সিপিজির সদস্যরা। তবে, এসময় কোনো চোরা শিকারিকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (৪ জুন) রাত ৮টার দিকে মুন্সীগঞ্জের হরিনগর সিংহড়তলী চুনকুড়ী নদী থেকে এ নৌকা ও মাংস জব্দ করা হয়।

 

বনবিভাগ জানায়, অভিযান পরিচালনাকারী দলের উপস্থিতি বুঝতে পেরে চোরা শিকারিরা ব্যাগ ভর্তি হরিণের মাংস নৌকায় ফেলে পালিয়ে যান। হরিণের মাংস ও নৌকা জব্দ করা হয়। বনবিভাগের চুনকুড়ী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন