
নিউজ ডেস্কঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক বিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটেছে। শ্বশুরবাড়ি থেকে কনেকে সাজাতে দেরি করায় লাঠিসোটা নিয়ে বর ও কন্যাপক্ষের মধ্যে মারধরের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন।
শুক্রবার (৪ জুন) বিকেলে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কন্যাপক্ষের লোকদের খাবার শেষে কনেকে সাজাতে দেরি হওয়ায় দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে উভয়পক্ষের ১০-১২ জন আহত হন।