News71.com
 Bangladesh
 05 Jun 21, 09:48 PM
 256           
 0
 05 Jun 21, 09:48 PM

অপরাধ করে কেউ পার পাবে না।। র‌্যাব মহাপরিচালক

অপরাধ করে কেউ পার পাবে না।। র‌্যাব মহাপরিচালক

 

নিউজ ডেস্কঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, অপরাধ করে কেউ পার পাবে না। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক ও শিক্ষকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শনিবার (৫ জুন) দুপুরে জাতীয় চলচিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) হলরুমে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে 'কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার' নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

তিনি বলেন, বিশেষত পরিবারে সন্তানদের প্রতি বাবা মায়ের নজরদারি বাড়াতে হবে। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। সৃজনশীল কাজে সম্পৃক্তকরণের মাধ্যমে কিশোর অপরাধ কমানো সম্ভব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি উল্লেখ করে তিনি বলেন, অনেক দেশের চাইতে আমরা পার ক্যাপিটাল ইনকামে, নারী উন্নয়য়ে এগিয়ে রয়েছি। ইন্টারনেটে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে দেশে আইন রয়েছে। সেই আইনে অপরাধীদের গ্রেফতারের পর বিচার হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন