News71.com
 Bangladesh
 06 Jun 21, 10:11 PM
 197           
 0
 06 Jun 21, 10:11 PM

আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে ঢাবি ছাত্রীর মৃত্যু।।

আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে ঢাবি ছাত্রীর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবনের টয়লেট থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (০৬ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা পলাশী মোড়ের স্টাফ কোয়ার্টারের ১৮ নম্বর ভবনের একটি বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মারা যাওয়া ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ২য় বর্ষে অধ্যায়নরত ছিলেন। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে থাকতেন। করোনার কারণে হল বন্ধ থাকায় তিনি আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেটে থাকতেন। ওই ছাত্রীর বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। তার বাবার নাম আলতু মিয়া। ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘তুষ্টি (শনিবার) মধ্যরাতে বাথরুমে আটকা পড়েছিল। তার রুমমেট অনেকক্ষণ অপেক্ষা করে না পেয়ে ৯৯৯-এ ফোন দিলে আমরা এখানে (সকালে) এসে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন