
নিউজ ডেস্কঃ করোনার সংক্রমণ মোকাবিলায় এবং সীমান্তবর্তী জেলায় লকডাউনের প্রেক্ষিতে বগুড়ায় জনসাধারণের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতের লক্ষে নতুন বিধি-নিষেধ জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (০৫ জুন) রাতে বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নতুন বিধি নিষেধের ব্যাপারে জানানো হয়। রোববার(০৬ জুন) এ আদেশ কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে যে সকল বিধি- নিষেধ আরোপ করা হয়েছে- সন্ধ্যা ৭.৩০ টার পর অতি জরুরি প্রয়োজন বাতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফনসৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাহিরে বের হওয়া যাবে না। প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ টার পর খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁসমূহ দোকানপাট শপিংমলসমূহ, কাঁচাবাজার, খুচরা বাজারসহ সকল ব্যবসাপ্রতিষ্ঠান, যেখানে লোক সমাগম হয়, তা বন্ধ রাখতে হবে ৷