
নিউজ ডেস্কঃ নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া জামিন আদেশ দুই সপ্তাহের জন্যে স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ২০ জুন পর্যন্ত তাঁর জামিন স্থগিত করে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে।
রবিবার (৬ জুন) আসলাম চৌধুরীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি ব্যারিস্টার ড. মো. বশির উল্লাহ।