News71.com
 Bangladesh
 06 Jun 21, 10:28 PM
 267           
 0
 06 Jun 21, 10:28 PM

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবি।।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবি।।

 

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। আজ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। চাকরি প্রত্যাশীরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে, সচিবালয়ে এ ব্যাপারে স্মারকলিপি দিয়েছেন বলে জানান। গত বৃহস্পতিবার জাতীয় সংসদের সামনের মৌন সমাবেশ করেন চাকরি প্রত্যাশীরা।

 

সংবাদ সম্মেলনে চাকরি প্রত্যাশীদের পক্ষে মানিক রিপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমাদের বিনীত অনুরোধ আমাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা করোনাকালীন দুই বছর ক্ষতিগ্রস্ত সময় বৃদ্ধি করে দিবেন। এতে বেকার সমাজ আপনার নিকট চির কৃতজ্ঞ থাকবে। তানভীর ৩২ এর যৌক্তিকা তুলে ধরে বলেন, সংবিধানের ২৯(২) অনুযায়ী ৩২ চাওয়া আমাদের মৌলিক দাবীর সামিল। তাই এটার বাস্তায়ন আমরা খুব প্রত্যাশা করছি। যা আমাদের আত্মহনন ও হতাশাগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে পড়ার টেবিলে বসাতে সহায়ক হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন