News71.com
 Bangladesh
 06 Jun 21, 10:30 PM
 265           
 0
 06 Jun 21, 10:30 PM

৫০০ টিকটকারের তালিকা নিয়ে মাঠে পুলিশ।।

৫০০ টিকটকারের তালিকা নিয়ে মাঠে পুলিশ।।

 

নিউজ ডেস্কঃ সম্প্রতি ভারতে বাংলাদেশি এক তরুণীকে টিকটক হৃদয়সহ চারজন মিলে যৌন নির্যাতন করে। সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা। এ ঘটনার পর বেরিয়ে আসে টিকটক ভিডিও তৈরির ফাঁদে ফেলে তরুণীদের বিদেশে পাচার করার বিষয়টি। এরপরই পুলিশ ঘটনার অনুসন্ধানে মাঠে নামে। পাঁচ শতাধিক টিকটকারকে চিহ্নিত করে অনুসন্ধানে নেমেছে পুলিশ। এর মধ্যেই কেঁচো খুড়তে গিয়ে বেরিয়ে আসছে অজগর! নারী পাচারকারী চক্রের সন্ধানে নেমে বেরিয়ে আসে পুল পার্টি নামে রাজধানীর আশপাশের রিসোর্টগুলোর অবৈধ কার্যক্রম। অনুসন্ধানে ভয়াবহ তথ্য পাচ্ছে পুলিশ। পুল পার্টির নামে রিসোর্টগুলোতে চলছে অশ্লীলতা। ডিজে কিংবা পুল পার্টি নামে এখানে চলে উঠতি বয়সী তরুণ তরুণীদের অবাধ মেলামেশা। উচ্চ শব্দে মিউজিকের তালে নাচানাচি!

 

চাকরি বা বড় তারকা হওয়ার প্রলোভনেও অনেকে যায় সেখানে। এখানে কেউ কারও পরিচিত না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রি হয় পুল পার্টির টিকিট। উঠতি বয়সী তরুণদের আকৃষ্ট করতে ব্যবহার করা হয় তরুণীদের। আনন্দের আড়ালে চলে নগ্নতা! টাকার অঙ্কের সঙ্গে থাকে আয়োজনের ভিন্নতা। চাহিদা মতো রুম সরবরাহসহ সব ধরণের ভোগ বিলাসিতা থাকে পুল পার্টিতে। সুইমিং পুলে উশৃঙ্খল নাচানাচির মধ্যেই নারীর সান্নিধ্যে আসে তরুণরা। অবৈধ সম্পর্কেও জড়িয়ে পড়ে বিভিন্ন এলাকে থেকে আসা বখাটেরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন