News71.com
 Bangladesh
 07 Jun 21, 01:20 PM
 243           
 0
 07 Jun 21, 01:20 PM

আরো ৮০ হাজার রোহিঙ্গা যাচ্ছে ভাসানচরে।।

আরো ৮০ হাজার রোহিঙ্গা যাচ্ছে ভাসানচরে।।

 

নিউজ ডেস্কঃ আরও ৮০ হাজার রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের বসবাসযোগ্য আবাসনসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। রোববার (০৬ জুন) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনএইচসিআরের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে জানানো হয়, সরকার কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত আরও ৮০ হাজার রোহিঙ্গাকে অল্প সময়ের মধ্যে ভাসানচরে স্থানান্তরিত করার উদ্যোগ নিয়েছে। এর আগে ১৮ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন