News71.com
 Bangladesh
 07 Jun 21, 01:21 PM
 270           
 0
 07 Jun 21, 01:21 PM

সৌদি প্রবাসীদের কোয়ারেন্টিনের ২৫ হাজার টাকা যাবে ব্যাংকে।।

সৌদি প্রবাসীদের কোয়ারেন্টিনের ২৫ হাজার টাকা যাবে ব্যাংকে।।

 

নিউজ ডেস্কঃ সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের হোটেল কোয়ারেন্টিন খরচের সরকারি ভর্তুকির ২৫ হাজার টাকা প্রবাসী কর্মী বা মনোনীত প্রতিনিধির ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ লক্ষ্যে সোমবার (৭ জুন) থেকে আবেদনের আহ্বান করা হয়েছে। রোববার (৬ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারি কোভিড-১৯ বিস্তার রোধকল্পে সৌদি আরব সরকার জারি করা নির্দেশনা অনুযায়ী ২০ মে ২০২১ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত যেসব সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কর্মী নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করেছে বা করবে, তাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে কর্মীপ্রতি ২৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন