News71.com
 Bangladesh
 07 Jun 21, 01:22 PM
 255           
 0
 07 Jun 21, 01:22 PM

মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিলেছে।।

মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিলেছে।।

 

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে দেশি-বিদেশি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ পাওয়ারও দাবি করেছে পুলিশ। রবিবার (০৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। সেই মামলায় জান্নাত আরা ঝর্ণা যে বক্তব্য দিয়েছে আমরা মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করে সেই বক্তব্যর সত্যতা পেয়েছি। যদিও এটি একটি বিচারাধীন বিষয়। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন