
নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জনের করোনা পজিটিভ ছিল, বাকিরা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মঙ্গলবার (০৮) সকালে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত ১৬ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে এই নিয়ে মারা গেলেন ১১৭ জন। এর মধ্যে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ২৯ মে ২ জন, ৩০ মে ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন সর্বোচ্চ ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন মারা গেছেন। বর্তমানে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ২৫৭ জন। রাজশাহীর ১২৭, চাঁপাইনবাবগঞ্জের ১০২, নাটোরের ১১, নওগাঁর নয়, পাবনার চারজন, কুষ্টিয়ার তিন, জয়পুরহাটের একজন। আইসিইউতে চিকিৎসাধীন আছেন ১৮ জন।