News71.com
 Bangladesh
 08 Jun 21, 05:52 PM
 249           
 0
 08 Jun 21, 05:52 PM

বাংলাদেশকে করোনা চিকিৎসার সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র।।

বাংলাদেশকে করোনা চিকিৎসার সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র।।

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র সরকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে করোনার বিস্তার রোধে জরুরি চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছে। সোমবার (৭ জুন) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর. মিলার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা) তৌফিক ইসলাম শাতিল, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব-ইআরডি কবির আহমেদ, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের (এনসিডিসি) লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ রোবেদ আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. জাহিদুল ইসলাম এবং ঢাকার সিভিল সার্জন ডা. মইনুল আহসান উপস্থিত ছিলেন।

 

জরুরি চিকিৎসা সরঞ্জামের মধ্যে স্বাস্থ্য সেবাদানকারী পেশাজীবীসহ অন্য সম্মুখসারির কর্মীদের জন্য অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামসহ রোগীর শরীরের অক্সিজেন মাত্রা নিরূপণ করার যন্ত্র অক্সিমিটার রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রে তৈরি সর্বাধুনিক ১০০টি ভেন্টিলেটর এবং বাংলাদেশ যাতে নিজেরাই ভেন্টিলেটর উৎপাদন করতে পারে সেজন্য গ্যাস অ্যানালাইজার দিয়েছে। রাষ্ট্রদূত মিলার বলেন, বিগত ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। বর্তমান সঙ্কট শেষ না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের সঙ্গে থেকে এই মহামারি মোকাবিলায় লড়াই চালিয়ে যাবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন