News71.com
 Bangladesh
 08 Jun 21, 05:55 PM
 309           
 0
 08 Jun 21, 05:55 PM

পুরো ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজ করা হচ্ছে।।

পুরো ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজ করা হচ্ছে।।

 

নিউজ ডেস্কঃ যাঁর একখণ্ড ভূমিও আছে অথচ তাঁকে কখনো ভোগান্তিতে পড়তে হয়নি, এমনটা বিরল। এই খাতে দুর্নীতির বদনাম বহু পুরনো। দেশে ভূমিসংক্রান্ত মামলা-মোকদ্দমার সংখ্যাও প্রচুর। তবে এসবের অবসান চাইছে সরকার। ভূমিসেবা সহজীকরণসহ একে হয়রানিমুক্ত করতে পুরো ভূমি ব্যবস্থাপনাই ডিজিটাইজ করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এতে কোনো ভূমির মালিককে আর ভূমি অফিসেই যেতে হবে না।

 

তাঁরা বলছেন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজড হলে এসংক্রান্ত বহু জটিলতা দূর হবে। দুর্নীতি-অনিয়মও শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা করছেন তাঁরা। তাঁদের ভাষ্য, জমি বেচাকেনা, রেজিস্ট্রেশন, নামজারি, জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ, খাস বা পরিত্যক্ত জমি, পুকুর বা হাট-বাজারের ইজারা, ওয়ারিশান জমি হস্তান্তর, জমি বন্ধক—কোনো কিছুতেই আর ভোগান্তি পোহাতে হবে না। এককথায় ‘জমি যার রেকর্ড তার’ বিষয়টি নিশ্চিত হবে। গত ৬ জুন শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ, শেষ হবে ১০ জুন। এ উপলক্ষে ডিজিটাইজেশন প্রকল্পের গতিও বেড়েছে। আগামী জুলাই থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধে ম্যানুয়াল পদ্ধতি বন্ধ হওয়ার কথা। তবে বিষয়টি আরো কিছুটা পিছিয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

 

ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, ডিজিটাইজড পদ্ধতিতে বিশ্বের যেকোনো স্থান থেকে জমির মালিক ভূমির খাজনা (ভূমি উন্নয়ন কর) পরিশোধ করতে পারবেন। এ জন্য ১০টি মডিউলসমৃদ্ধ ভূমি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (এলআইএমএস) নামের একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। মডিউলগুলোর মধ্যে রয়েছে ভূমি নামজারি ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা, ভূমি নামজারি পর্যালোচনা ব্যবস্থাপনা, ভূমি মিস কেস ব্যবস্থাপনা, বাজেট ব্যবস্থাপনা, খাজনা সনদ ব্যবস্থাপনা পদ্ধতি ইত্যাদি। এর সব কটির কাজই শেষ পর্যায়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন