
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩২২ জন। এর আগে গত ২৯ এপ্রিল দেশে করোনা শনাক্ত হয়েছিল দুই হাজার ৩৪১ জন। যা গত ৪০ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে। মঙ্গলবার (৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।