News71.com
 Bangladesh
 08 Jun 21, 08:11 PM
 256           
 0
 08 Jun 21, 08:11 PM

প্রতিটি বস্তিতে বসবে ফায়ার হাইড্রেন।। মেয়র আতিকুল ইসলাম

প্রতিটি বস্তিতে বসবে ফায়ার হাইড্রেন।। মেয়র আতিকুল ইসলাম

 

নিউজ ডেস্কঃ রাজধানীর প্রতিটি বস্তিতে প্রয়োজনীয় সংখ্যক অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিশেষ পানিকল বসানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আগুন নেভানোর কাজে পানির প্রাপ্যতা সহজ করতে এগুলো বসানো হবে বলে জানান তিনি। মঙ্গলবার (৮ জুন) মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।এতে ফায়ার সার্ভিসের অপেক্ষায় থাকতে হবে না। 

 

সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান সম্পর্কে আতিকুল বলেন, সাততলা বস্তিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য নগদ ৫ হাজার করে টাকা, তিন বেলা খাবার, ঢেউটিন এবং প্রায় ২ হাজার টাকার শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউই অভুক্ত থাকবে না। তাদের সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন