News71.com
 Bangladesh
 08 Jun 21, 08:11 PM
 280           
 0
 08 Jun 21, 08:11 PM

এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে কোন নির্বাচন চায় না জাপা।।

এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে কোন নির্বাচন চায় না জাপা।।

 

নিউজ ডেস্কঃ আগামী ১৪ জুলাই এইচএম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী দিনে ঘোষিত উপ-নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে এ দাবি জানিয়েছে দলটি। সিইসি বরাবর স্মারকলিপি দিয়ে বৈঠক শেষে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু গণমাধ্যমের সাথে কথা বলেন।  

 

তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেক কথা আছে-অনেক প্রশ্ন আছে। তারপরও আমরা জাতীয় পার্টির বক্তব্য নিয়ে নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাই। সেজন্য আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সকল নির্বাচনে অংশগ্রহণ করি। আমরা নির্বাচনে অংশ নিতে আগ্রহী। আগামী ১৪ জুলাই পল্লীবন্ধু এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে আমরা কোন নির্বাচন চাই না। তিনি বলেন, ১৪ জুলাই উপ-নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলে নির্বাচনের ব্যাপারে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের বক্তব্য শুনেছেন। প্রধান নির্বাচন কমিশনার আমাদের দাবির যৌক্তিকতা অনুধাবন করে পূর্ণাঙ্গ কমিশনের বৈঠক করে নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন