News71.com
 Bangladesh
 08 Jun 21, 11:33 PM
 291           
 0
 08 Jun 21, 11:33 PM

এবি ব্যাংকের এমডিসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা।।

এবি ব্যাংকের এমডিসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা।।

 

নিউজ ডেস্কঃ ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এরশাদ ব্রাদার্স করপোরেশনের কর্ণধার এরশাদ আলী এবং এবি ব্যাংকের সাবেক দুই এমডি শামীম আহমেদ ও মসিউর রহমানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন। দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

মামলার আসামিরা হলেন এরশাদ ব্রাদার্স করপোরেশনের এরশাদ আলী, এবি ব্যাংকের সাবেক এমডি মসিউর রহমান চৌধুরী, সাবেক এমডি শামীম আহমেদ চৌধুরী, ইভিপি ও হেড অব সিআরএম ওয়াসিকা আফরোজী, ভিপি ও সিএমআরের সদস্য মুফতি মুস্তাফিজুর রহমান (স্বপন), সাবেক এসইভিপি ও হেড অব সিআরএম সালমা আক্তার, এভিপি ও সিআরএম সদস্য এমারত হোসেন ফকির, সাবেক প্রিন্সিপাল অফিসার তৌহিদুল ইসলাম, এসভিপি ও সিআরএমের সদস্য শামীম-এ-মোরশেদ, ভিপি ও সিআরএমের সদস্য খন্দকার রাশেদ আনোয়ার, এভিপি ও সিআরএমের সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ভিপি ও ক্রেডিট কমিটির সদস্য মাহফুজ-উল-ইসলাম। মামলায় আরও আসামি করা হয়েছে এবি ব্যাংকের কাকরাইল শাখার ইসলামী ব্যাংকিং বিভাগের সাবেক ইভিপি ও শাখা ম্যানেজার এ.বি.এম আব্দুস সাত্তার, সাবেক এভিপি ও রিলেশনশিপ ম্যানেজার আব্দুর রহিম, বর্তমান এসভিপি ও সাবেক রিলেশনশিপ ম্যানেজার আনিসুর রহমান, ভিপি শহিদুল ইসলাম ও এভিপি রুহুল আমিনকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন