News71.com
 Bangladesh
 08 Jun 21, 11:40 PM
 383           
 0
 08 Jun 21, 11:40 PM

'সুমিস হট কেক’ এর সাড়ে ১০ কোটি টাকা ভ্যাট ফাঁকি।।

'সুমিস হট কেক’ এর সাড়ে ১০ কোটি টাকা ভ্যাট ফাঁকি।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় সুমিস হট কেক-এ একটি অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। অভিযানে ১০.৫২ কোটি টাকার ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেছে। মেশিনে প্রস্তুতকৃত কেক হাতে তৈরির ঘোষণা ও ভ্যাট ফাঁকির উদ্দেশ্যে প্রকৃত বিক্রয় তথ্য গোপন করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীসহ সারাদেশে এই কেক প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির ২৬টি বিক্রয়কেন্দ্র রয়েছে। এসব বিক্রয়কেন্দ্রে কারখানায় উৎপাদিত পণ্য সরবরাহ করা হয়। 

 

ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত বুধবার (২ জুন) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার কায়সার ও ফেরদৌসী মাহবুরের নেতৃত্বে ভ্যাট গোয়েন্দার একটি দল সুমিস হট কেক লিমিটেডের ঢাকায় অবস্থিত কারখানাসহ প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি হাতে তৈরির কেক ঘোষণা দিলেও মূলত মেশিনে কেক প্রস্তুত করে আসছে। মেশিনে তৈরির কেকের উপর ১৫% হারে ভ্যাট প্রযোজ্য। কিন্তু হাতে তৈরি করলে তা ৫%। এতদিন সুমিস কেক ৫% হারে ভ্যাট দিয়েছে। ভ্যাট গোয়েন্দাদের অভিযান পরিদর্শনকালে ভ্যাট সংক্রান্ত নথিপত্র দেখাতে বলা হলে প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ ব্যাপারে সহযোগিতা করেন। পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির বিক্রয়ের তথ্যসহ আরো কিছু বাণিজ্যিক দলিলাদি জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন