News71.com
 Bangladesh
 09 Jun 21, 07:19 PM
 233           
 0
 09 Jun 21, 07:19 PM

পৃথিবীতে বসবাসের অযোগ্য শহরের তালিকায় চতুর্থ স্থানে ঢাকা।।

পৃথিবীতে বসবাসের অযোগ্য শহরের তালিকায় চতুর্থ স্থানে ঢাকা।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজধানী ঢাকা পৃথিবীতে বসবাসের অযোগ্য শহরের তালিকায় এবার চতুর্থ অবস্থানে রয়েছে। বাসযোগ্যতা নির্ণয়ে আজ বুধবার প্রকাশিত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে বিশ্বের ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭তম। এর আগে ইকোনমিস্ট গত বছর বসবাসযোগ্য শহরের যে র‍্যাঙ্কিং করেছিল, তা বাতিল করা হয়।  

 

২০১৯ সালের তালিকা অনুসারে বিশ্বের বসবাসের অযোগ্য শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে ছিল ঢাকা। ওই বছর ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ১৩৮তম। সেই হিসাব অনুসারে এক ধাপ অগ্রগতি হয়েছে ঢাকার। নতুন জরিপ অনুসারে ২০২১ সালে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপানের ওসাকা। তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। এবার বসবাসযোগ্য শহরের তালিকায় একেবারে তলানিতে রয়েছে সিরিয়ার দামেস্ক। 

 

ইকোনমিস্টের প্রতিবেদন অনুসারে, বসবাসযোগ্য শীর্ষ ১০ শহরের মধ্যে নিউজিল্যান্ডের দুটি, জাপানের দুটি, অস্ট্রেলিয়ার চারটি ও সুইজাল্যান্ডের দুটি রয়েছে। বসবাসযোগ্য শহরের তালিকায় চতুর্থ অবস্থান রয়েছে নিউজিল্যান্ডের ওয়েলিংটন ও পঞ্চম অবস্থানে রয়েছে জাপানের টোকিও। ষষ্ঠ অবস্থানে অস্ট্রেলিয়ার পার্থ। সপ্তম ও অষ্টম অবস্থানে রয়েছে যথাক্রমে সুইজারল্যানন্ডের জুরিখ ও জেনেভা। নবম ও দশম অবস্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ব্রিসবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন