News71.com
 Bangladesh
 09 Jun 21, 10:51 PM
 237           
 0
 09 Jun 21, 10:51 PM

বেরোবির নতুন ভিসি অধ্যাপক হাসিবুর রশীদ।।

বেরোবির নতুন ভিসি অধ্যাপক হাসিবুর রশীদ।।

 

নিউজ ডেস্কঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। রাষ্ট্রপতির আদেশক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের এই অধ্যাপক চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন। আজ বুধবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভাই চ্যালেন্সর হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। এই নিয়োগ আগামী ১৪ জুন থেকে কার্যকর হবে। ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন