News71.com
 Bangladesh
 09 Jun 21, 10:53 PM
 238           
 0
 09 Jun 21, 10:53 PM

তিন ঘণ্টার মধ্যে দূর হবে ঢাকার জলাবদ্ধতা।। মেয়র তাপস

তিন ঘণ্টার মধ্যে দূর হবে ঢাকার জলাবদ্ধতা।। মেয়র তাপস

 

নিউজ ডেস্কঃ ভারী বর্ষণেও তিন ঘণ্টার মধ্যে জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন কাজ করছে বলে আশার বাণী শোনালেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তবে এ পরিকল্পনা কবে নাগাদ বাস্তব রূপ পাবে, তার সময়ক্ষণ বলেননি তিনি। এবার বর্ষা আসার আগেই বৃষ্টিতে রাজধানী তলিয়ে গেলেও মেয়রের দাবি, স্বল্পমেয়াদী কিছু কিছু পদক্ষেপের সুফল পাচ্ছে নগরবাসী। প্রতি বছরই মিলে প্রতিশ্রুতির ফুলঝুঁড়ি। শোনানো হয় নানা আশাজাগানিয়া উদ্যোগের কথা। কিন্তু বাস্তবতা কেবলই দুর্ভোগের। বছর গড়ায়, পালাবদল হয় নগরপিতার, কিন্তু রেহাই মেলে না জলাবদ্ধতার কবল থেকে। 

 

ভোগান্তির নিয়তি থেকে যে সহসাই মিলছে না মুক্তি, তার চিত্র দেখা গেলো এবারও। বর্ষা আসার আগেই এ বছর বৃষ্টিতে রাজধানী তলিয়ে যাওয়ার সাক্ষী হতে হলো নগরবাসীকে। বুধবার (৯ জুন) রাজধানীতে বেশ কিছু এলাকা পরিদর্শন ও যাত্রাবাড়িতে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন শেষে ঢাকা দক্ষিণের মেয়র দাবি করলেন, পানি নিষ্কাশন-খাল পরিচ্ছতার মতো স্বল্পমেয়াদী বেশ কিছু পদক্ষেপের সুফল পেতে শুরু করেছে ঢাকাবাসী। আর নর্দমা সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নে নেয়া হয়েছে ১০৩ কোটি টাকার মধ্যমেয়াদী পরিকল্পনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন