News71.com
 Bangladesh
 09 Jun 21, 11:04 PM
 2731           
 0
 09 Jun 21, 11:04 PM

সাধারণ প্রতিবেদনকে গবেষণা বলে চালায় টিআইবি।। তথ্যমন্ত্রী

সাধারণ প্রতিবেদনকে গবেষণা বলে চালায় টিআইবি।। তথ্যমন্ত্রী

 

 

নিউজ ডেস্কঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা না করে একটি প্রতিবেদন তৈরি করে সেটিকে গবেষণা বলে চালিয়ে দেয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। একই সঙ্গে টিআইবি তথ্য সংগ্রহ ও তথ্য চুরি- দু’টি বিষয়কে গুলিয়ে ফেলেছে বলেও জানান তিনি। বুধবার (৯ জুন) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ অ্যালবাম উদ্বোধন ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

 

সম্প্রতি টিআইবি বক্তব্য দিয়েছে সরকার দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে আর তা ঢাকতেই রোজিনা ইস্যু- এ বিষয়ে মতামত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, প্রথমতো রোজিনার ঘটনাটি অনভিপ্রেত। এটা আমরা আগেও বলেছি এখনও একই কথা বলবো। কিন্তু দুর্নীতির তথ্য সংগ্রহ করার একটা নিয়ম আছে। তবে তথ্য সংগ্রহ আর তথ্য চুরি এক জিনিস নয়। তথ্য সংগ্রহ করার জন্য যে কেউ যেকোনো অফিসে আবেদন করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন