News71.com
 Bangladesh
 10 Jun 21, 06:26 PM
 215           
 0
 10 Jun 21, 06:26 PM

দেশে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার বাড়ছে।।

দেশে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার বাড়ছে।।

 

 

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৮৯ জনের। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৭৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জনে। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৬১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৯ হাজার ৬৩০ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন