News71.com
 Bangladesh
 10 Jun 21, 06:40 PM
 261           
 0
 10 Jun 21, 06:40 PM

অপটিক্যাল ফাইবার সেবার মান যুগোপযোগী করছে বিটিসিএল।।

অপটিক্যাল ফাইবার সেবার মান যুগোপযোগী করছে বিটিসিএল।।

 

 

নিউজ ডেস্কঃ অপটিক্যাল ফাইবার ও টাওয়ার শেয়ারিং সেবার মান আরো টেকসই ও যুগোপযোগী করার লক্ষ্যে আউটসোর্সিং প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন। দেশের সব মোবাইল টেলিকম অপারেটরের সঙ্গে অংশীজন সভায় বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন একথা জানিয়েছেন। 

 

বিটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, সভায় রবির প্রতিনিধিগণ বিটিসিএলের অপটিক্যাল ফাইবার ব্যাকবোনসহ অন্যান্য সেবার মানে সন্তোষ প্রকাশ করেন। গ্রামীণফোন এবং বাংলালিংক খুব শিগগিরই বিটিসিএল থেকে অপটিকাল ফাইবার ক্যাবল ও টাওয়ার শেয়ারিং লিজ নিতে আগ্রহ প্রকাশ করেছে। অপারেটরগুলো অপটিক্যাল ফাইবার ও টাওয়ার অপারেশন মেইনটেনেন্স সেবার মান আরো উন্নত ও টেকসই করার লক্ষ্যে আউটসোর্সিং প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এ প্রসঙ্গে টেলিটকের প্রতিনিধি উল্লেখ করেন যে, তারা জন্মলগ্ন থেকেই বিটিসিএলের সেবা ব্যবহার করে আসছে এবং ভবিষ্যতে তা আরো বৃদ্ধি পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন