
নিউজ ডেস্কঃ চীনের সিনোফার্মার পাশাপাশি সিনোভ্যাকের কাছ থেকেও টিকা আনার উদ্যোগ নিয়েছে সরকার। শিগগিরই সিনোভ্যাকের সঙ্গে আলোচনা শুরু করা হবে। বুধবার (৯ জুন) রাতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, চীনের সিনোভ্যাক টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে। বাংলাদেশও জরুরিভাবে ব্যবহারের অনুমতি দিয়েছে। আমরা সিনোভ্যাকের টিকা আনতে এ সপ্তাহেই তাদের সঙ্গে আলোচনা শুরু করবো। তিনি আরো বলেন, আগামী ১৩ জুন চীনের ৬ লাখ টিকা আসবে বলে আমরা আশা করছি। টিকা আনতে রাশিয়ার সঙ্গেও আলোচনা চলছে বলে জানান মাসুদ বিন মোমেন।