News71.com
 Bangladesh
 10 Jun 21, 11:05 PM
 192           
 0
 10 Jun 21, 11:05 PM

ঠাকুরগাঁওয়ের হরিপুরে আশ্রয়ণ প্রকল্পে ইউএনও'র শ্যালকের দুর্নীতি।।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে আশ্রয়ণ প্রকল্পে ইউএনও'র শ্যালকের দুর্নীতি।।

 

 

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া রামপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পে সরকারি ঘরের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউএনও'র শ্যালক তানবিন হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় তার সহযোগী আবুল কালাম আজাদকে পুলিশ আটক করলেও ইউএনো'র শ্যালক তানবিন পালিয়ে গেছেন। গতকাল বুধবার তানবিনকে বাদ দিয়ে আবুল কালাম আজাদকে আসামি করে বুধবার মামলা দেওয়া হয়েছে।

 

জানা যায়, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় মোট ৯৩৬টি ঘর বরাদ্ধ হয়েছে। ঘর প্রতি নির্মাণ খরচ নির্ধারণ হয়েছে এক লাখ ৯০ হাজার টাকা। নীতিমালা অনুযায়ী, কোন ঠিকাদার ছাড়াই স্থানীয় ইউএনও নিজেই প্রকল্পের ঘর নির্মাণ করে দেবেন। এরই মধ্যে ৫৩৬টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে এবং বাকি ৪০০টি ঘর নির্মাণ কাজ চলমান। অভিযোগ রয়েছে, টাকা ছাড়া কাউকে ঘর দেওয়া হচ্ছে না।

 

হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী বলেন, এতে সরকারের সুনাম ক্ষুন্ন হচ্ছে। উচ্চপর্যায়ে নিরপেক্ষ তদন্ত করা উচিত। হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শ্যালক তানবিন প্রকল্পের কাজ দেখাশোনা করছিলো। কোনো প্রকার আর্থিক অনিয়মকে প্রশয় দেওয়া হবে না। এ বিষয়ে আদালত ব্যবস্থাগ্রহণ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন