News71.com
 Bangladesh
 10 Jun 21, 11:15 PM
 220           
 0
 10 Jun 21, 11:15 PM

সাংস্কৃতিক কর্মকাণ্ড জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।। জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সাংস্কৃতিক কর্মকাণ্ড জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।। জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ সাংস্কৃতিক কর্মকাণ্ড জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সংস্কৃতিসেবীরা যাতে কোনো ধরনের দুর্ভোগের শিকার না হন সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মেহেরপুর জেলায় কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ জনিত কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের মাঝে চেক বিতরণ এবং মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় মেহেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, করোনাকালীন অনেক সংস্কৃতিকর্মীই কর্মহীন হয়ে পড়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানুষের যেন দুর্ভোগ না হয়, সে বিষয়ে সরকার সব সময় সজাগ দৃষ্টি রাখে। তাই কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের জন্য আর্থিক অনুদান প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস এবং মেহেরপুরের পুলিশ সুপার এস. এম. মুরাদ আলী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন