
নিউজ ডেস্কঃ গতকাল দিনভর রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের বিযের গুঞ্জন শোনা গেলেও সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। মন্ত্রী নিজেও বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন। তবে অবশেষে রেলমন্ত্রীর বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পাত্রীর ভাই। ৬৫ বছর বয়সী মন্ত্রী এবার বিয়ে করেছেন দিনাজপুরের মেয়ে শাম্মী আকতারকে। গত ৫ জুন উত্তরার একটি রেস্টুরেন্টে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শাম্মী আকতারের বড় ভাই মো. মিলন হোসেন।
বিরামপুর নতুন বাজারে তাদের বাসা। ওই এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে শাম্মী। তাঁরা দুই ভাই এক বোন। বোনের বিয়ের বিষয়টি নিশ্চিত করে মিলন বলেন, প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ঘরোয়াভাবে শনিবার আমার বোনের সঙ্গে রেলমন্ত্রীর বিয়ে হয়েছে। বিয়েতে বরপক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী। কনে পক্ষে আমি ও আমার ভাই উপস্থিত ছিলাম। আনুষ্ঠানিকভাবে ছোট পরিসরে যতটুকু করা দরকার; সেভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।