News71.com
 Bangladesh
 12 Jun 21, 09:14 PM
 259           
 0
 12 Jun 21, 09:14 PM

চাঁদ দেখা যায়নি।। জিলক্বদ মাস শুরু রোববার

চাঁদ দেখা যায়নি।। জিলক্বদ মাস শুরু রোববার

 

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের আকাশে শুক্রবার (১১ জুন) কোথাও ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলক্বদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১২ জুন শনিবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৩ জুন রোববার থেকে পবিত্র জিলক্বদ মাস গণনা করা হবে। শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।

 

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ (অতিরিক্ত সচিব), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. ছাইফুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনূর মিয়া, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মুহ. আছাদুর রহমান, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহিউদ্দীন কাশেম, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লা ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন