
নিউজ ডেস্কঃ নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকার করায় চারটি ট্রলার, এক মণ মাছ ও এক লাখ মিটার জালসহ ১৬ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌপুলিশ। শুক্রবার (১১জুন) বিকেলে কুয়াকাটা নৌপুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ট্রলারসহ ১৬ জেলেকে আটক করা হয়। কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহ বলেন, আটক জেলেদের ৭০ হাজার টাকা জরিমানা করে এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা গভীর সমূদ্রে মাছ শিকার করছেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।