News71.com
 Bangladesh
 15 Jun 21, 08:51 PM
 202           
 0
 15 Jun 21, 08:51 PM

একটা করে বনজ, ফলজ ও ভেষজ গাছ লাগান॥ প্রধানমন্ত্রী

একটা করে বনজ, ফলজ ও ভেষজ গাছ লাগান॥ প্রধানমন্ত্রী

 

 

নিউজ ডেস্কঃ সবাইকে একটি করে বনজ, ফলজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবাই তিনটি করে গাছ লাগান- একটা হচ্ছে বনজ, একটা ফলজ, একটা ভেষজ। প্রত্যেকে অন্তত এই গাছটা লাগাবেন। কারণ গাছ আপনাদের আর্থিকভাবেও মূল্য দেবে, পরিবেশও রক্ষা হবে আর পুষ্টির জোগানও দেবে। কাজেই সেদিকে লক্ষ্য রেখেই এই তিনটি গাছ লাগানোর জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। 

 

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমি আমাদের প্রত্যেকটা সহযোগী সংগঠন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, আমাদের কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সব সহযোগী সংগঠন এমনকী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে শুরু করে সবাইকে আমি আহ্বান জানাবো যে মুজিব আদর্শে যারা বিশ্বাস করেন প্রত্যেকে অন্তত তিনটি করে গাছ লাগাবেন। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, জাতির পিতার আদর্শ নিয়ে এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ আরও সবুজ হোক, আরও সুন্দর হোক এবং আমাদের পরিবেশ যেন ঠিক থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন