News71.com
 Bangladesh
 17 Jun 21, 01:52 PM
 240           
 0
 17 Jun 21, 01:52 PM

সারাদেশে ভারি বর্ষণের পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া বিভাগ॥

সারাদেশে ভারি বর্ষণের পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া বিভাগ॥

 

 

নিউজ ডেস্কঃ এ কারণে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা এই সংকেত বলবৎ থাকে।দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ চলমান বৃষ্টি আগামী দু’দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দিয়েছে। আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, মৌসুমি বায়ু এখন অনেক সক্রিয়, আর বায়ুচাপের আধিক্যও বেশি থাকায় ভারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বইবে। এ কারণে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা এই সংকেত বলবৎ থাকবে।

 

এক সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং এর আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য আছে এবং আকাশে গভীর সঞ্চারণশীল মেঘের সৃষ্টি হয়েছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য দেশের চার সমুদ্রবন্দর-চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা এবং মোংলাকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন