News71.com
 Bangladesh
 17 Jun 21, 11:03 PM
 228           
 0
 17 Jun 21, 11:03 PM

এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব না॥ বিএনপি’র সাংসদ হারুন

এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব না॥ বিএনপি’র সাংসদ হারুন

নিউজ ডেস্কঃ  চলতি অর্থবছরের বাজেট দেশের এ যাবতকালের সর্বোচ্চ ঘাটতির বাজেট বলে উল্লেখ করে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, করোনার এই সময়ে এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব না। বৃহস্পতিবার (১৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। হারুনুর রশিদ বলেন, বাজেটে যে ঘাটতি দেখানো হয়েছে সেটা দেশে এ পর্যন্ত সর্বোচ্চ ঘাটতির বাজেট। করোনার এই সময় এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব না। আজ শেয়ার বাজার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে। ব্যাংকগুলো সাংঘাতিকভাবে লুটপাটের দ্বারা আক্রান্ত। ব্যাংক থেকে টাকা নিচ্ছে ফেরত দিচ্ছে না। ব্যাংকগুলো বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি। বিএনপির সময়ের অর্থমন্ত্রী ভ্যাট ব্যবস্থা চালু করেছিলেন, প্রতিবাদে আওয়ামী লীগ ৭২ ঘণ্টা হরতাল করেছিল। কিন্তু আজ প্রমাণিত হয়েছে ভ্যাট একটি কার্যকর ব্যবস্থা।

তিনি বলেন, সংবিধান এখন রাষ্ট্র পরিচালনার দলিল না। সংবিধানের চার মূলনীতির একটি ধর্মনিরপেক্ষতা। কোরআনে ধর্মনিরপেক্ষতার স্থান নেই। আজ ভিন্ন মতের কোনো স্বাধীনতা নেই, মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে না। সাবেক তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। দণ্ডিতদের ছেড়ে দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার আবেদন করা হয়েছে। আমি তার বিদেশে চিকিৎসার অনুমতির দেওয়ার দাবি জানাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন